অ্যাকাউন্ট মুছে ফেলা

ডক্টর চেম্বার (docchamber.io) আর “ডক্টর চেম্বার” অ্যাপের অ্যাকাউন্ট।

কীভাবে মুছবেন

  • রোগী: অ্যাপে প্রোফাইল → “অ্যাকাউন্ট মুছে ফেলুন”। আপনার মোবাইলে একটা OTP যাবে; সেটা দিলেই অ্যাকাউন্ট সাথে সাথে মুছে যাবে।
  • ডাক্তার ও অ্যাসিস্ট্যান্ট: অ্যাপে প্রোফাইল / আরও → “অ্যাকাউন্ট মুছে ফেলুন” থেকে অনুরোধ পাঠান। আসন্ন ভিজিট আর টাকার হিসাব মিটিয়ে কাস্টমার সাপোর্ট অ্যাকাউন্টটা মুছে দেবে এবং আপনাকে জানাবে।
  • অ্যাপ না থাকলে বা লগইন করতে না পারলে কাস্টমার সাপোর্টে কল করুন। আপনার মোবাইল নম্বর যাচাই করে কাজটা করা হবে।

যা মুছে যায়

  • আপনার অ্যাকাউন্ট (নাম, মোবাইল নম্বর) আর সব লগইন।
  • আগের সব সিরিয়াল, রেটিং আর পেমেন্ট থেকে আপনার নাম আর মোবাইল নম্বর।
  • ভিডিও পরামর্শের জন্য দেওয়া রিপোর্টের ছবি।
  • অ্যাপের নোটিফিকেশন আর পাঠানো SMS-এর রেকর্ড।

যা রাখা হয়, আর কেন

  • টাকার হিসাব (টাকার পরিমাণ, bKash/Nagad, TrxID, যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে, রিফান্ড): আইন আর টাকা নিয়ে কোনো প্রশ্নের জন্য রাখা দরকার। এতে আপনার নাম থাকে না।
  • ডাক্তারের কাছে ভিজিটের রেকর্ড আর প্রেসক্রিপশন, নাম আর নম্বর ছাড়া: ডাক্তারের ভিজিটের হিসাব ঠিক রাখতে।
  • রেটিংয়ের তারকা আর মন্তব্য, নাম ছাড়া।
  • কাস্টমার সাপোর্টের টিকিট (রিফান্ড বা অভিযোগের রেকর্ড)।

কখন মোছা যায় না

  • কোনো সিরিয়াল সামনে থাকলে বা কোনো পেমেন্ট চলমান থাকলে আগে সেটা বাতিল করুন (অগ্রিম দেওয়া থাকলে “টাকা ফেরত চাই”), বা ভিজিট শেষ হতে দিন। তারপর অ্যাকাউন্ট মুছুন।
  • মুছে ফেলার পরে আর ফেরানো যায় না। একই নম্বরে আবার সাইন আপ করলে নতুন অ্যাকাউন্ট হবে, আগের রেকর্ড দেখা যাবে না।

যোগাযোগ

কাস্টমার সাপোর্ট: +880 1840-592002 · প্রাইভেসি পলিসি