প্রাইভেসি পলিসি

সর্বশেষ বদল: ২৪ অক্টোবর, ২০২৬। ডক্টর চেম্বার (docchamber.io) ব্যবহার করে আপনি এই পলিসি মেনে নিচ্ছেন।

১. আমরা কোন তথ্য রাখি

  • রোগী: নাম, মোবাইল নম্বর, বয়স; প্রতিটা সিরিয়াল (কোন ডাক্তার, কোন চেম্বার, তারিখ, সিরিয়াল নম্বর, দেখানোর কারণ, ফি)।
  • পেমেন্ট: bKash/Nagad-এর TrxID, যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে, টাকার পরিমাণ, রিফান্ড। আমরা কোনো কার্ড বা পিন নম্বর নিই না।
  • ভিডিও পরামর্শ: আপনার দেওয়া টেস্ট রিপোর্ট বা পুরনো প্রেসক্রিপশনের ছবি, আর ডাক্তারের লেখা প্রেসক্রিপশন (অভিযোগ, ওষুধ, টেস্ট, পরামর্শ, ফলো-আপ)। ভিডিও কল রেকর্ড করা হয় না।
  • রেটিং আর মন্তব্য, যা আপনি দেন (প্রোফাইলে শুধু নামের প্রথম অংশ দেখায়)।
  • "কী সমস্যা?" বক্সে লেখা উপসর্গ (নাম বা নম্বর ছাড়া)।
  • ডাক্তার: নাম, মোবাইল, BMDC নম্বর (ওয়েবসাইটে দেখানো হয় না), ডিগ্রি, বিভাগ, ছবি, চেম্বারের ঠিকানা আর ম্যাপ পিন, ফি, টাকা পাওয়ার bKash/Nagad নম্বর।
  • অ্যাসিস্ট্যান্ট, ইনস্টিটিউট আর ফার্মেসি পার্টনার: নাম, মোবাইল, ঠিকানা আর তাদের কাজের রেকর্ড।
  • লগইন: আপনার ডিভাইসে একটা নিরাপদ কুকি, আর কোন ব্রাউজার থেকে লগইন করা হয়েছে। ভিডিও কলের নোটিফিকেশন চালু করলে ব্রাউজারের নোটিফিকেশন ঠিকানা।

২. কেন রাখি

  • সিরিয়াল দেওয়া, লাইভ সিরিয়াল দেখানো আর SMS-এ জানানোর জন্য।
  • ডাক্তারকে আপনার আগের ভিজিট, রিপোর্ট আর প্রেসক্রিপশন দেখানোর জন্য, যাতে তিনি ঠিকভাবে চিকিৎসা দিতে পারেন।
  • পেমেন্ট যাচাই, টাকা ফেরত আর ডাক্তারদের হিসাবের জন্য।
  • প্রতারণা আর অপব্যবহার ঠেকাতে, আর আপনার অভিযোগে সাহায্য করতে।
  • আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।

৩. কারা দেখতে পান

  • আপনার ডাক্তার আর তাঁর চেম্বারের অ্যাসিস্ট্যান্ট: সেই ডাক্তারের কাছে আপনার সিরিয়াল, ফি, রিপোর্ট আর প্রেসক্রিপশন।
  • ইনস্টিটিউট (হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার): শুধু তাদের চেম্বারের সিরিয়াল আর টাকার হিসাব।
  • ফার্মেসি পার্টনার: যে রোগীর হয়ে তারা বুক করেছে বা যাকে রেফার করেছে, তার নাম আর মোবাইলের শেষ ৪ সংখ্যা।
  • ডক্টর চেম্বারের অনুমোদিত কর্মীরা: সাপোর্ট, পেমেন্ট আর অভিযোগের কাজে, যার যার দায়িত্ব অনুযায়ী। প্রত্যেক বদলের রেকর্ড রাখা হয়।
  • SMS-এর লিংক (লাইভ সিরিয়াল, প্রেসক্রিপশন) যার হাতে থাকবে তিনি সেই পেজ দেখতে পারবেন। লিংক অন্য কাউকে দেবেন না।

৪. যেসব সেবার সাহায্য নিই

  • SMS পাঠাতে Zend SMS।
  • ডাটাবেস রাখতে MongoDB Atlas; ওয়েবসাইট আর ভিডিও কলের সার্ভার আমাদের ভাড়া করা সার্ভারে (Hostinger)।
  • bKash/Nagad পেমেন্ট যাচাই হয় আমাদের নিজের সিস্টেমে (PayTrack), আমাদের নিজের নম্বরে আসা SMS দেখে।
  • AI (Anthropic-এর Claude): "কী সমস্যা?" বক্সে লেখা উপসর্গ, যদি আমাদের নিজের তালিকা সেটা চিনতে না পারে (নাম বা নম্বর ছাড়া)। আর Pro ডাক্তারের AI সহকারী, ডাক্তার নিজে জানতে চাইলে তাঁর রোগীর নাম, বয়স, ভিজিট আর প্রেসক্রিপশন (মোবাইলের শুধু শেষ ৪ সংখ্যা)। এই তথ্য শুধু উত্তর তৈরিতে ব্যবহার হয়।
  • এই সেবাগুলো শুধু আমাদের কাজের জন্য তথ্য পায়; নিজেদের কাজে ব্যবহার করার অনুমতি নেই।

৫. কতদিন রাখি

  • সিরিয়াল, পেমেন্ট আর প্রেসক্রিপশন: আপনার রেকর্ড আর টাকার হিসাবের জন্য রাখা হয়, যতদিন না আপনি মুছে ফেলতে বলেন (টাকার হিসাব আইন অনুযায়ী যতদিন রাখা দরকার)।
  • ভিডিও পরামর্শের রিপোর্টের ছবি: প্রায় ৬ মাস পর নিজে থেকে মুছে যায়।
  • "কী সমস্যা?" বক্সের লেখা আর ডাক্তারের AI সহকারীর কথোপকথন: ৯০ দিন পর মুছে যায়।
  • পাঠানো SMS-এর রেকর্ড: ৬০ দিন। লগইন: ৬০ দিন ব্যবহার না হলে শেষ হয়ে যায়।

৬. নিরাপত্তা

  • সব যোগাযোগ HTTPS-এ এনক্রিপ্ট করা। লগইন হয় মোবাইলে আসা OTP দিয়ে; একটা অ্যাকাউন্ট একসাথে একটা ডিভাইসেই খোলা থাকে।
  • SMS-এর লিংক অনুমান করা যায় না এমন লম্বা কোড দিয়ে তৈরি। রিপোর্টের ছবি শুধু সেই রোগী আর তাঁর ডাক্তার দেখতে পান।

৭. আপনি যা করতে পারেন

  • "আমার রেকর্ড"-এ আপনার সব সিরিয়াল আর প্রেসক্রিপশন দেখুন; প্রোফাইল থেকে নাম বদলান।
  • আপনার অ্যাকাউন্ট আর তথ্য মুছে ফেলতে, বা ভুল তথ্য ঠিক করতে কাস্টমার সাপোর্টে কল করুন। মোবাইল নম্বর যাচাই করে কাজটা করা হবে।
  • কোনো তথ্য নিয়ে প্রশ্ন বা অভিযোগ থাকলেও কাস্টমার সাপোর্টে জানান।

৮. শিশু আর পরিবারের সদস্য

  • পরিবারের কারো (শিশু, বয়স্ক বাবা-মা) জন্য সিরিয়াল নিলে তাঁর নাম আর বয়স আপনার অ্যাকাউন্টে থাকে। তাঁর হয়ে তথ্য দেওয়ার দায়িত্ব আপনার।

৯. এই পলিসি বদলালে

  • বড় কোনো বদল হলে ওয়েবসাইটে জানানো হবে। ওপরে সর্বশেষ বদলের তারিখ থাকে।

যোগাযোগ

কাস্টমার সাপোর্ট: +880 1840-592002 · সাপোর্ট পেজ